আপডেট
আধুনিক শিক্ষার আলোয় উদ্ভাসিত, ইসলামি মূল্যবোধে পরিপূর্ণ একটি আত্মমর্যাদাশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইসলামিক একাডেমি, কেরাণীগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কুরআন ও সুন্নাহভিত্তিক নৈতিক শিক্ষার সঙ্গে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়, যেন তারা ভবিষ্যতের নেতৃত্ব দিতে সক্ষম হয়। আমাদের একাডেমি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, রাজনীতি ও অপসংস্কৃতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। নিয়মিত একাডেমিক মূল্যায়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, নৈতিকতাসম্পন্ন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলি। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একজন শিক্ষার্থীর নৈতিকতা, চিন্তাশক্তি ও বাস্তবজীবনের দক্ষতাকে পরিপূর্ণভাবে বিকশিত করে। তাই ইসলামিক একাডেমি, কেরাণীগঞ্জ এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে, যা আলোকিত সমাজ ও উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। "শিক্ষা ও নৈতিকতার মেলবন্ধনে গড়ে উঠুক এক আলোকিত প্রজন্ম!"
আরো পড়ুন
আধুনিক শিক্ষার আলোয় উদ্ভাসিত একটি আত্মমর্যাদাশীল সমাজ গঠনের প্রত্যয়ে ইসলামিক একাডেমি কেরাণীগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিশুদ্ধ ইসলামি জ্ঞানের সঙ্গে যুগোপযোগী সাধারণ শিক্ষার সমন্বয়ে এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা হবে জ্ঞানবান, নৈতিকতায় দৃঢ়, আত্মবিশ্বাসী এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
আমাদের লক্ষ্য হল বিজ্ঞানসম্মত ও গবেষণাভিত্তিক পাঠদান, নিয়মতান্ত্রিক মূল্যায়ন, ধারাবাহিক অনুশীলন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে প্রাণবন্ত করে তোলা। একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি আমরা ছাত্রদের নৈতিকতা, মানবিকতা এবং চারিত্রিক দৃঢ়তায় গড়ে তুলতে সচেষ্ট।
রাজনীতি ও অপসংস্কৃতিমুক্ত, নিরাপদ ও শৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা এখানে পায় জ্ঞানের পরিশুদ্ধ বাতাস, যা তাদের নৈতিক ও একাডেমিক উৎকর্ষতায় অনুপ্রাণিত করে। ইসলামিক একাডেমি কেরাণীগঞ্জ সেই ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে শিক্ষা হবে আখলাকের সৌন্দর্যে পরিপূর্ণ, বিশ্বমানের ও মানবিক মূল্যবোধসম্পন্ন।
আমরা বিশ্বাস করি, সঠিক শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একজন মানুষকে আত্মশুদ্ধি, মানবসেবা ও কল্যাণের পথে পরিচালিত করে। তাই ইসলামিক একাডেমি কেরাণীগঞ্জ এমন একটি শিক্ষাব্যবস্থার প্রচলন করতে চায়, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিক মূল্যবোধ গঠনের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরি হবে।
| important notice | 19-03-2025 |